বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণের জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত ‘হজ ভিলেজ’ নির্মাণে মক্কায় ৪.৪ হেক্টর জমি কিনেছে ইন্দোনেশিয়া খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সম্মেলন ২০ নভেম্বর মাদরাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রবণতা, সতর্ক করলেন মুফতি তাকি উসমানী বদনজর থেকে সুরক্ষায় রাসূল (সা.)-এর শেখানো দোয়া মাধবপুরে শিশুদের পাঠদানে অংশ নিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  বেফাকের জরুরি শূরা বৈঠক ১২ নভেম্বর এমপি ওলিউল্লাহর নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় গেল ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল

‘ভারতে ভোটার তালিকা শুরু হয়েছে, মুসলমানরা যেন অবহেলা না করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে হিন্দের তেলঙ্গানা ও অন্ধ্র প্রদেশ সভাপতি আলহাজ্ব হাফিজ পীর শাব্বির আহমদ বলেছেন, সরকার কর্তৃক ভোটার তালিকায় নাম নিবন্ধন শুরু হয়েছে। মুসলিমরা যেনো কোনোভাবেই অবহেলা না করে। ভোটাধিকার প্রয়োগ করা প্রত্যেকের প্রয়োজন।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওলামা, ইমাম ও সাধারণ মুসল্লিদের বলছি, যাদের বয়স ১৮ বছর, তারা ছেলে হোক মেয়ে হোক। ভোটার তালিকায় আপনার নাম নিবন্ধন করুন। যাতে অতীতে যারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন তারাও তাদের নাম নিবন্ধন করতে পারেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতি বলেছেন ভোটের অধিকার তখনই আসবে যখন ভোটার তালিকায় আমাদের নাম থাকবে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রয়েছে। তাই সে সময়ের আগেই সব মুসলিমরা যেনো ভোটার তালিকায় নিজেরদের নাম নিবন্ধন করে। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ