শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

পরীক্ষার হলে বসছে ২২ লাখ এসএসসি পরীক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার বাধা কাটিয়ে অবশেষে আজ রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিচ্ছে ২২ লাখের বেশি শিক্ষার্থী।

বসতে হবে নির্দিষ্ট দূরত্বে। মাস্ক পরাসহ মানতে হবে স্বাস্থ্যবিধি। প্রশ্নফাঁসের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষাবোর্ড বলছে, গুজব ছড়ালে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

করোনার কারণে যথাসময়ে অনুষ্ঠিত হয়নি ২০২১ সালের এসএসসি পরীক্ষা। ছিল নানা অনিশ্চয়তা। সব বাধা কাটিয়ে সকালেই পরীক্ষার হলে বসছে সারাদেশের ২২ লাখ এসএসসি পরীক্ষার্থী।

সংক্ষিপ্ত সিলেবাসে এবার পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ৮টি প্রশ্নের মধ্যে ২টি উত্তর দিতে হবে। আর এমসিকিউ অংশে ২৫টির মধ্যে ১২টির উত্তর। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের লিখিত অংশে ১১টির মধ্যে ৩টি এবং এমসিকিউ অংশে ৩০ টির মধ্যে ১৫টি উত্তর দিতে হবে।

ইতোমধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে খাতা। বসানো হচ্ছে সিট।

আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব হোসেনে আরা খাতুন বলেছেন, আসন বিন্যাসে নিশ্চিত করা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষার বিষয়টি।

পরীক্ষার শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, প্রশ্নফাঁসের নামে গুজব ছড়ালে নেওয়া হবে ব্যবস্থা।

কোনো পরীক্ষার্থীর মধ্যে করোনার লক্ষণ দেখা গেলে আলাদাভাবে পরীক্ষা নেওয়ার জন্য প্রতি কেন্দ্রই থাকবে আইসোলেশন সেন্টার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ