শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

 ‘মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে অপরাধকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিলেটের কুদরত উল্লাহ মসজিদে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জামায়াতেরে নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই মুহূর্তে সরকারদলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি, এমনকি মন্ত্রীপর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন; যেটা সমাজকে এখন অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে, এই দেশ ভালোর দিকে যাবে কীভাবে?

ডা. শফিকুর রহমান আরও বলেন,  গত কয়েকদিন ধরে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেয় এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায় দায়িত্ব না দিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ায়। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন, তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারেন, সমজটাভালো হবে।

রাষ্ট্রপতির বিষয়ক  প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে এখনও দলীয় ফোরামে সেরকম কিছু বা বড় পরিসরে আলোচনা করিনি। আমরা সবগুলো বিষয়ে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য কল্যাণকর হবে, মঙ্গলজনক হবে; সেই সিদ্ধান্ত নেব।

বিরোধীদলের নেতা আরও বলেন, এ সমাজকে আমরা ভালোবাসি। এ দেশ আমাদের প্রিয় দেশ। দেশ ভালো থাকলে ইনশাআল্লাহ আমরা ভালো থাকব। দেশ যদি খারাপ হয়, আমরা ভালো থাকতে পারব না।

সরকারের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সরকার যদি কোন ভালো কাজ করার উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এবং আল্লাহর দ্বীনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে ছাড় দিয়ে কথা বলব না।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ