নুরুদ্দীন তাসলিম।।
বেফাক ও হাইয়াতুল উলইয়ার অধীনে দেশের কওমী মাদ্রাসাগুলো দরসে নেজামির যেই সিলেবাসের অধীনে পরিচালিত হয়, এতে দাওরায়ে হাদিসে শিক্ষার্থীরা এক বছর সময় পেয়ে থাকেন। বিগত কয়েক বছরে দাওরায়ে হাদিসকে এক বছর থেকে দুই বছরের সিলেবাসে পরিণত করার দাবি উঠেছে শিক্ষাবিদ ও শিক্ষা মহল থেকে। ছাত্রদের যোগ্যতা, সময় সংক্ষিপ্ততায় বছরের শেষ দিকে সিলেবাস নিয়ে টানাপোড়েন-সহ বিভিন্ন দিক বিবেচনায় বেফাক ও হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডার মধ্যেও রয়েছে দাওরায়ে হাদীসকে দুই বছরের সিলেবাসে উপনীত করার বিষয়টি।
ইলমে দ্বীনের ধারক বাহক একজন আলেমের জন্য যোগ্যতা ও বুৎপত্তির বিষয়টিতে কোন আপস নেই। যোগ্যতা অর্জন ছাড়া শরীয়তের সঠিক সমাধান দেওয়া কোনভাবেই সম্ভব নয়।
একজন শিক্ষার্থীকে পূর্ণ যোগ্য করে তুলতে কওমী মাদরাসায় যতটা না ক্লাসের উপর গুরুত্ব রয়েছে এর থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয়, ক্লাস পরবর্তী তাকরার, উস্তাদের নেগরানীতে মাদরাসাভিত্তিক আবাসিক পরিবেশে একাগ্রতার সাথে পড়াশোনাতে।
কওমি মাদরাসাগুলোতে রমজান, কোরবানি, পরীক্ষা মিলিয়ে বছরে ১২ মাসের মধ্যে প্রায় পাঁচ মাসের মতো ছুটি থাকে। বাকি সাত মাস ক্লাস চলে। এতে করে আবাসিক পরিবেশের মধ্যে বছরে প্রায় ২২০ দিনের মতো সরাসরি শিক্ষকের কাছ থেকে শিক্ষার সাথে দীক্ষা গ্রহণের সুযোগ পান কওমী শিক্ষার্থীরা।
পড়াশোনার আবাসিক পরিবেশ, শিক্ষকের নেগরানী, সহপাঠীর সাথে পড়াশোনা নিয়ে বিভিন্ন বাক্য বিনিময়- এসবের পরেও স্বাভাবিক নিয়মেই অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের যোগ্য হয়ে ওঠার বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
সপ্তাহে দু'দিন তিন ঘণ্টা করে দাওরার ক্লাস!
সম্প্রতি দুই বছর মেয়াদী দাওরায়ে হাদিস শর্ট কোর্স শিরোনামে একটি লিফলেট ছড়িয়ে পড়তে দেখা গেছে। কিশোরগঞ্জের আলহাজ্ব শামসুদ্দিন ভূঁইয়া জামিয়া ইসলামিয়া বড় বাজার মাদ্রাসার অধীনে এই কোর্সটি পরিচালনা হবে বলে জানা গেছে। এতে দাখিল ফলপ্রার্থী, আলিম, ফাযিল ও কামিল পড়ুয়া শিক্ষার্থী, হাফেজ আরবি পারদর্শীদের জন্য দাওরা হাদিস পড়ার সুযোগ রাখা হয়েছে। এই কোর্সের অধীনে পুরুষ ও মহিলা শাখায় সপ্তাহে দু'দিন তিন ঘণ্টা করে ক্লাস হবে। এছাড়া কোর্সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলা হয়েছে কওমি মাদ্রাসা বেফাক বোর্ড ও হায়াতুল উলইয়ার সনদ প্রদানের কথা।
দেশে দরসে নিজামীর অধীনে পরিচালিত কওমী মাদ্রাসাগুলোতে দাওরা হাদিসের শিক্ষার্থীদের দেখা যায় ফজরের পর থেকে প্রায় রাত এগারোটা কোন কোন জায়গায় বারোটা পর্যন্ত ক্লাস করতে। এরপরও