শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

‘জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে জনগণের দু:খ-দুর্দশার অন্ত নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির ফলে জনগণের দু:খ দুর্দশার অন্ত নেই। দেশের মেহনতি ও খেটে খাওয়া মানুষ অত্যন্তÍ মানবেতর জীবন যাপন করছে। জনগণের সাথে সরকারের কোন সম্পর্ক নেই। ফলে জনগণের কষ্ট তাদের কিছু যায় আসে না। বরিশালের বাকেরগঞ্জে ইমামের হাতকাটার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আজ শনিবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, যানবাহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, উত্তর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, যুবনেতা ইলিয়াস হাসান, নূরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা শফিকুল ইসলাম, সাব্বির আহমদ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশশেষে একটি বিরাট মিছিল বায়তুল মোকররম উত্তর গেট, পল্টন মোড়, বিজয়নগর নাইটেঙ্গলে পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করতে কাটাতারের ব্যারিকেট তৈরি করলে সেখানেই মিছিলের সমাপ্তি ঘটে।প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যেও বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেন।
এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ