শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

বঞ্চিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেয়ার দাবি ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা/মহানগর শাখা সমূহের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকদের সাথে আগামী ২০ নভেম্বর ( শনিবার) আইএবি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আজ সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ এর সাথে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ নেতৃবৃন্দ সাক্ষাৎ করে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

মহাসচিবের সাথে সাক্ষাতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির ও ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সহ-সভাপতি মুহাম্মাদ নুরুজ্জামান সরকার।

নেতৃবৃন্দ পৃথকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এর সাথেও উল্লেখিত বিষয়ে মতবিনিময় করেন।

সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করা যেসব মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৫০ বছরেও স্বীকৃতি বঞ্চিত রয়েছেন তাদেরকে বিজয় দিবসের পূর্বে স্বীকৃতি দিতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ