শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

‘আ’লীগ একদিন সরকারে থাকার ক্ষতি দুই বছরেও পূরণ হয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ একদিন সরকারে থাকলে দেশের যে ক্ষতি হয় তা দুই বছরেও পূরণ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিদ্যুত, গ্যাস, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার (১২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর বলেন, এ মুহূর্তে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারপ্রতিষ্ঠা করা জরুরি। কারণ যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না, তাদের মধ্যে জনগণের প্রতি দরদ থাকে না।

গ্যাস-তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, এ কৃষিপণ্যের উৎপাদন না বাড়লে খেসারত সবাইকে দিতে হবে। যেমনটা বর্তমানে বাজারে চালের দামসহ অনান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে বাড়ানো, এটা প্রমান করে দেশে দ্রব্যমূল্যে এক লাফে উঠে গেছে বলে তিনি মন্তব্য করেন। আজকে ব্যথাটা বিএনপির না, এটা জনগণের ব্যথা।

ইউপি নির্বাচন সম্পর্কে গয়েশ্বর বলেন, স্থানীয় সরকার নির্বাচন লক্ষ্য করবেন, এখানে কোনো রাজনৈতিক দলের প্রার্থী নেই। অথচ বৃহস্পতিবারের নির্বাচনে ৬ থেকে ৭ জন মারা গেছেন। জোর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে। এখন বিএনপি থাকলে অবস্থা কী হতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ