শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলন ২৭ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত আওয়ার ইসলামে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মহাসচিব কার্যালয়ে যোগাযোগ করা হলে আওয়ার ইসলামকে এ বিষয়ে নিশ্চিত করেছেন মাওলানা রাশেদ বিন নুর।

আওয়ার ইসলামে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়, ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে আল্লাহ্, রাসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা হাফেজ মুহাম্মদ নূরুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ