শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

বাংলাদেশ পুলিশের প্রশংসায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন। পুলিশ হেড কোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে গতকাল বুধবার তিনি এই প্রশংসা করেন।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, ‘পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তি রক্ষায় অনন্য ভূমিকা রাখছেন।’

ড. বেনজীর আহমেদ বলেন, ‘বিশ্বব্যাপী শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা নিজেদের দক্ষতা প্রমাণে সক্ষম হয়েছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ মহামারির মধ্যেও বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করছেন।’ আইজিপি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশকে সার্বিক সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম, ডিআইজি (অপারেশনস, মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মো. হায়দার আলী খান, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাদেকুজ্জামান এবং এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ