বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

বসনিয়ার মুসলমানদের পাশে দাঁড়াবে তুরস্ক: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, বসনিয়া ও হার্জেগোভিনার কল্যাণের জন্য কাজ করার ক্ষেত্রে তুরস্ক সংকল্পবদ্ধ।

তুরস্কের ইস্তান্বুলে বসনিয়ার বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এরদোগান এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

বৈঠকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এবং প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়া ও হার্জেগোভিনায় বহু সাংস্কৃতিক ও জাতিগত পরিচয় সংরক্ষণ ও স্থিতিশীলতার জন্য আমরা কোনো বৈষম্য ছাড়াই সহায়তা দিয়ে আসছি।

বসনিয়ার যুদ্ধে মুসলমানদের পক্ষে তুরস্কের অবস্থানের কথা তুলে ধরে এরদোগান বলেন, তুরস্ক সবসময় ‘অনেক শক্তিশালী হয়ে ও ভিন্ন উপায়ে’ বসনিয়ার জনগণের পাশে দাঁড়াবে। বসনিয়া ও হার্জেগোভিনায় তুরস্কের যে উন্নয়ন প্রকল্প চলছে এতে শুধু বসনিয়ান নয় সার্ব এবং ক্রোয়েটসরাও লাভবান হবেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, তুরস্ক বলকান অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করছে। এ অঞ্চলের প্রতিটি ঘটনা তুরস্ক নিজের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বিবেচনা করে। এ ছাড়া এ অঞ্চলের সমস্যার সমাধানে তুরস্ক প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আর তুরস্ক সবসময় বসনিয়া ও হার্জেগোভিনা এবং বলকান অঞ্চলের কল্যাণে কাজ করবে।

তুরস্ক বসনিয়াকে ফের ১৯৯০ এর দশকের মতো ভোগান্তিতে পড়তে দেবে না বলে উল্লেখ করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, বসনিয়ায় বর্তমানে তুরস্কের সরাসরি বিনিয়োগ ২৫০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আমরা দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে আগ্রহী। মহামারি সত্ত্বেও গত বছর যা ছিল ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ