জুলফিকার জাহিদ।।
টঙ্গীতে সূরা মুলক মুখস্ত করে পুরস্কার পেলেন ২০ কিশোর-কিশোরী। পুরস্কার প্রাপ্তদের সবাই স্কুল পড়ুয়া।গত শুক্রবার (৫ নভেম্বর) স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের মাঝে সূরা মুলক মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।
টঙ্গী কলেজ গেট দত্তপাড়া হাসান লেনের আন নূর জামে মসজিদ ও মাদরাসা আবু রাফে (রা.) কমপ্লেক্সের উদ্যোগে কিশোর কিশোরীদের জন্য এই অভিনব পুরস্কারের ব্যবস্থা করা হয়। এর মূল উদ্যোক্তা ও আইডিয়ায় রয়েছেন মসজিদটির খতিব ও মাদ্রাসাটির পরিচালক মাওলানা আলী হাসান তৈয়ব।
তিনি বলেছেন, হাদিস শরীফে বলা হয়েছে সূরা মূলক জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তাই আমাদের সন্তানদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর করণীয় হিসেবে সূরা মূলক মুখস্তের কথা বলা হয়। এবং যারা মুখস্ত করবে তাদের জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

২ মাস আগে দেওয়া এই ঘোষণার পর প্রায় ৫০ জন সূরা মূলক মুখস্ত করেছে। তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ২০ জন কিশোর-কিশোরী। পরবর্তীতে নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে মাদরাসা আবু রাফে (রা.) -এর শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে।
কিশোর কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী মুসল্লিও মুখস্থ করেছেন ফজিলতপূর্ণ সূরাটি। প্রতিযোগিতায় চারজন কিশোরী অংশ নিয়েছেন। তাদের পক্ষে তাদের বাবারা পুরস্কার গ্রহণ করেছেন।

প্রতিযোগীতায় অংশ নেওয়া পুরস্কার বিজয়ী জাবিদ হাসান যাকী নামে একজন কিশোর সূরা মুলক মুখস্থ করার পর সেই উৎসাহে ইতোমধ্যে সূরা রহমান, ওয়াকিয়া, ইয়াসিনসহ সূরা কাহফের শুরু ও শেষ দশ আয়াত মুখস্থ করে ফেলেছে। সে ইতোমধ্যে পুরো কুরআন কারিম মুখস্থের নিয়ত করেছে।

উদ্যোক্তা মাওলানা আলী হাসান তৈয়ব বলেন, আমরা চাই à¦