শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

‘জ্বালানি তেল ও পরিবহন ভাড়া কমাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ জ্বালানি তেল ও পরিবহনের ভাড়া কমিয়ে জনসাধারণের দুঃখ-দুর্দশা লাঘবের দাবি জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে এবস বলেন তিনি।

তিনি বলেন,  দীর্ঘ ১৮ মাস করোনায় বিপর্যস্ত জনগণ যখন তা কাটিয়ে উঠার চেষ্টা করছেন, সে মুহুর্তে সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। তেলের দাম বাড়ায় সর্বক্ষেত্রে এর প্রভাব মারাত্মকভাবে পড়েছে। কাজেই তেলের দাম কমাতে।কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি আরো বলেন, তেলের দাম ও পরিবহন ভাড়া বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। তিনি অবিলম্বে জ্বালানি ও ভাড়ার মূল্য কমিয়ে জনসাধারণের দুর্ভোগ লাঘব করুন। অন্যথায় দিন দিন যেভাবে জনরোষ সৃষ্টি হচ্ছে, তাতে গণবিস্ফোরণে রূপ নিতে পারে।

এনটি