শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করতে হবে: তাহাফফুজে খতমে নবুওয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাদিয়ানীদের যাবতীয় অপতৎপরতা রোধ ও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

আজ শনিবার (৬ নভেম্বর) সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন সংগঠনটির মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী এক লিখিত বিবৃতিতে এ দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, কাদিয়ানীরা মুসলিম নামধারী কাফের। এরা অমুসলিম হয়েও ‘আহমদিয়া মুসলিম জামাত’ নাম ধারণ করে বাংলাদেশের সরল-সহজ মুসলমানদের ঈমান ধ্বংস করছে। তারা মুসলিম পরিচয়ে এদেশে বসবাস করায় সাধারণ মুসলমান বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুসারী কাদিয়ানীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবেও দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের অপরিহার্য দাবী ও ঈমানী দায়িত্ব।

এক প্রশ্নের জবাবে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর সভাপতি আল্লামা নুরুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবী জানিয়ে আসছি। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমেও জোড় দাবী জানাচ্ছি।

তিনি বলেন, এদেশের উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় তাওহীদি জনতা বহু আগ থেকেই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানিয়ে আসছেন। ন্যায় সংগত এ দাবি মেনে বিশ্বের প্রায় ৪২টি দেশে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে তাদের কার্যক্রম প্রকাশ্যে চলছে। যা কখনোই মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, কাদিয়ানীদের অপতৎপরতা রোধ করে রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, মাওলানা মাফুজুল হক, মাওলানা আব্দুল কাইউম সোবহানী, ছরছীনার পীর মাওলানা সাইফুল্লাহসহ দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ