শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

রাজধানীতে জুতার কারখানায় আগুন, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সোয়ারিঘাটে একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, জুতার সোল তৈরির প্লাস্টিকের কারখানা ছিল এটি। সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইউম জানান, নিহত শ্রমিকদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ