শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতায় ওমরাহ জিতলেন যিনি মসজিদুল হারামে ৩৪ মিটার উচ্চতার বিশাল ঝাড়বাতি, ওজন ১৮ টন এরাবিয়ান প্রোপার্টিজের ল্যান্ড শেয়ার মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত সমাজে শৃঙ্খলা ফেরাতে পাঠ্যপুস্তকে সিরাত অন্তর্ভুক্তির বিকল্প নেই: মোহছেন শরীফ পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি ঢাকায় নবীজি (সা.) যেভাবে জুমার প্রস্তুতি নিতেন স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ১১ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি নবীজির জীবন সম্পর্কে জানলে মানুষের চিন্তা-চেতনা পাল্টে যাবে: খালেদ সাইফুল্লাহ সোহেল ‘আওয়ামী লীগের নৈরাজ্য-অস্থিতিশীলতার অপচেষ্টা জাতি প্রত্যাখ্যান করেছে’

ইমামের আগেই মুসল্লি সিজদা থেকে উঠে গেলে কী করণীয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমি একদিন জামাতে নামায পড়ছিলাম। সিজদা অবস্থায় একটি আওয়াজ শুনে ইমাম সাহেব সিজদা থেকে উঠে গেছেন মনে করে মাথা উঠিয়ে ফেলি। যখন দেখলাম ইমাম সাহেব তখনো সিজদা থেকে ওঠেননি, পুনরায় সিজদায় না গিয়ে ইমামের ওঠার অপেক্ষায় বসে ছিলাম। এরপর যথানিয়মে বাকি নামায আদায় করি। নামায শেষে পাশের মুসল্লী বললেন, ইমামের আগে সিজদা থেকে উঠে যাওয়া ঠিক হয়নি এবং উঠে গেলেও পুনরায় সিজদায় চলে চাওয়া উচিত ছিল। মুফতী সাহেবের কাছে জানতে চাই, ঐ ব্যক্তি কি ঠিক বলেছেন এবং উক্ত কারণে কি আমার নামাযের ক্ষতি হয়েছে?

উত্তর:
হাঁ, ঐ ব্যক্তি ঠিকই বলেছেন। ইমামের আগে সিজদা থেকে ভুলে উঠে গেলে ভুল বুঝার সাথে সাথে সিজদায় চলে যাওয়া আবশ্যক। প্রশ্নোক্ত ক্ষেত্রে ভুল বুঝার পরও সিজদায় না গিয়ে বসে থাকা মাকরূহ তাহরীমী হয়েছে। যদিও তা আদায় হয়ে গেছে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া বাযযাযিয়া ১/৫৭; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০; শরহুল মুনইয়া, পৃ. ৫২৭; রদ্দুল মুহতার ১/৪৫৯

সূত্র: আল কাউসার।

এনটি