শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

শুরু হয়েছে ইসলামী লেখক ফোরামের পঞ্চম কাউন্সিল ও সাধারণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দিন তাসলিম
কাউন্সিল থেকে সরাসরি>

দেশের ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের পঞ্চম কাউন্সিল ও সাধারণ সভা শুরু হয়েছে।

আজ বাদ জুমা রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ফোরামের সদস্যরা উপস্থিত হয়েছেন।

বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত হয়েছেন- মাওলানা লিয়াকাত আলী, আইয়ুব বিন মুঈন, যাইনুল আবেদীন, হুমায়ুন আইয়ুব, উবাইদুল্লাহ আজহারী, আমির ইবনে আহমদ, মুহিউদ্দীন ফারুকী, মোহাম্মদ ফয়জুল্লাহ, আব্দুল্লাহ আল ফারুক, শরীফ আনিসুর রহমান, মাহমুদুল হাসানসহ আরও অনেকে।

No description available.

জানা যায়, অনুষ্ঠানের প্রথমে থাকবে উদ্বোধনী পর্ব। এই পর্বের অধীনে থাকছে উপস্থাপনা, দুপুরের খাবার, কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, স্বাগত বক্তব্য ও গঠনন্ত্র সংশোধনী অনুমোদন।

২য় পর্বে থাকছে পরিচালনা। ভোটগ্রহণ, প্রার্থী বাছাই। ৩য় পর্বে থাকবে সদস্যদের অনুভূতি ও অতিথি বক্তব্য। চতুর্থ পর্বে থাকবে ফলাফল ঘোষণা ও অতিথি বক্তব্য। পঞ্চম ও সর্বশেষ পর্বে থাকবে পূর্ণাঙ্গ ঘোষণা ও সমাপনী।

উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ