শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

৮ ঘণ্টা পর বুড়িগঙ্গা থেকে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ সদরের বুড়িগঙ্গা নদীতে এক বাল্কহেড থেকে আরেক বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় নদীতে পড়ে নিখোঁজের আট ঘণ্টা পর আতিফ আফনান (১২) নামে এক মাদরাসাছাত্রের উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ৬টায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আতিফ আফনান লক্ষ্মীপুর জেলার দোলাকান্দী মাওলানা বাড়ির শাহাদাত হোসেনের ছেলে। সে বাবা মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় বসবাস করতো। একই সঙ্গে ধর্মগঞ্জ ইসলামিয়া আরাবিয়া দাখিল মাদরাসার পঞ্চ শ্রেণির ছাত্র ছিল।

আতিফ আফনানের বাবা শাহাদাত হোসেন জানান, আফনান প্রতিদিন বাসা থেকে আগেই মাদরাসায় চলে যায়। আজও আগেই চলে যায়। সকাল ৯টায় সে মাদরাসা থেকে সহপাঠীদের সঙ্গে নদীর তীরে ঘুরতে আসে। এরপর একটি বাল্কহেড থেকে আরেকটি বাল্কহেডে লাফিয়ে যাওয়ার সময় পায়ে দড়ি পেঁচিয়ে নদীতে পড়ে যায় সে। আফনান সাঁতার জানতো না। সন্ধ্যায় আফনানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মরদেহ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ