শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

গণটিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যাদের করোনার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছিল, তাদের দ্বিতীয় ডোজ আগামী বৃহস্পতিবার দেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালায় স্বাস্থ্য অধিদপ্তর।টানা দুই দিনে ৮২ লাখের বেশি মানুষকে চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া হয়।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গণমাধ্যমকে বলেন, গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে।আমরা এ বিষয়ে সবখানে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। আর যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে, সেখানে ওইদিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলেছি।

তিনি জানান, কিছু এলাকায় আরও দুই-এক দিন সময় লাগতে পারে এই ডোজ দিতে। কেউ টিকা নিতে না পারলে পরবর্তীতে তিনি আমাদের মূল কেন্দ্রে গিয়ে দিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল (২৫ অক্টোবর) পর্যন্ত ৪ কোটি ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষ।এ পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ কোটি ৬৬ লাখের বেশি মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ