শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কী করবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

মাঝেমধ্যে নামাযে এমন হয় যে, আমি নামাযের রাকাত সংখ্যা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। মনেই থাকে না যে, কত রাকাত পড়েছি। জানার বিষয় হল, এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর:

আপনি যেহেতু মাঝেমধ্যেই নামাযের রাকাত-সংখ্যা নিয়ে সন্দেহে পড়ে যান। তাই আপনার করণীয় হল, যত রাকাত পড়েছেন বলে ধারণা প্রবল হবে সে অনুযায়ী নামায পূর্ণ করা। আর যদি কত রাকাত পড়া হয়েছে এ ব্যাপারেই প্রবল ধারণা না হয় তাহলে কম সংখ্যা ধরে নিয়ে সে অনুযায়ী নামায পূর্ণ করবেন। তবে এক্ষেত্রে প্রত্যেক রাকাতে বৈঠক করে তাশাহহুদ পড়তে হবে এবং নামায শেষে সাহু সিজদা করতে হবে। আর নামাযে মনোযোগী হতে হবে। রাকাত সংখ্যা নিয়ে ঘনঘন দ্বিধাদ্বন্দ্বে পড়াটা অমনোযোগিতার লক্ষণ।

-কিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/১৫৬; বাদায়েউস সানায়ে ১/৪০৩; আলমুহীতুল বুরহানী ২/৩৩৭; ফাতহুল কাদীর ১/৪৫২; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩০; আদ্দুররুল মুখতার ২/৯২

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ