শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮


মুফতি মিযানুর রহমান সাঈদের সুস্থতা কামনায় কুরআন-বুখারী শরীফ খতমের আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদের সুস্থতা কামনায় কুরআন ও বুখারী শরীফ খতমের আয়োজন করা হয়েছে।

শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের কর্তৃপক্ষ এই খতমের আয়োজন করেছেন। আগামীকাল অপারেশনের পুরো সময়ে মাদ্রাসাতে কুরআন ও বুখারী শরীফ খতম করা হবে।

আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ইফতা বিভাগের মুশরিফ মুফতি শরীফ মালিক।

আরো পড়ুন: চিকিৎসার জন্য ভারতে গেলেন মুফতি মিযানুর রহমান সাঈদ

মেরুদন্ডের হাড় ও হাতের জয়েন্টে তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে মুফতি মিযানুর রহমান সাঈদ গত (১৭ অক্টোবর) রবিবার চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। ডাক্তারের পরামর্শে আগামীকাল  (২৩ সেপ্টেম্বর) শনিবার সকালে তার অপারেশনের কথা রয়েছে। বর্তমানে তিনি দিল্লীর ম্যাস্ক  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সফলভাবে চিকিৎসা সম্পন্ন হওয়ার জন্য অডিওবার্তায় দেশবাসীর কাছে মুফতি মিযানুর রহমান সাঈদ নিজেই দোয়া চেয়েছেন।

আরো পড়ুন: মুফতি মিজানুর রহমান সাঈদকে অপারেশনের সিদ্ধান্ত, দোয়ার দরখাস্ত

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ