শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

চাইনিজ ভাষায় কুরআন অনুবাদ করেছিলেন ‘মা জিয়ান’!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত রাহাত।। ছবির ভদ্রলোকের নাম ‘মোহাম্মদ মা জিয়ান’। আরববিশ্বে তিনি ‘محمد ماكين الصيني’ নামে পরিচিত। তিনি ছিলেন একজন চীনা মুসলিম স্কলার। আরবি ভাষায় তিনি ব্যাপক বুৎপত্তি অর্জন করেন। পবিত্র কুরআনকে তিনি চাইনিজ ভাষায় অনুবাদ করেন; যা চীনের ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হয়।

১৯৮১ সালে ‘চীন সোস্যাল সায়েন্স প্রেস’ তার কুরআনের চীনা সংস্করণ প্রকাশ করেছিল। আরবী-চীনা দ্বিভাষিক সংস্করণ পরে মদীনাভিত্তিক ‘কিং ফাহাদ পবিত্র কোরআন প্রিন্টিং প্রেস’ প্রকাশ করেছিল।

১৯০৬ সালে ইউনানের ‘শাদিয়ান’ নামক গ্ৰামে তিনি জন্মগ্রহণ করেন। ইউনান ও সাংহাইয়ে লেখাপড়া শেষে ১৯৩১ সালে তিনি সরকারের পৃষ্ঠপোষকতায় চীনা শিক্ষার্থীদের প্রথম গোষ্ঠীর সদস্য হিসাবে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে যান। ১৯৩৯ সাল পর্যন্ত তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সেখানে লেখাপড়া করেন।

জীবদ্দশায় তিনি বহু গ্ৰন্থ রচনা, অনুবাদ ও সম্পাদনা করেছেন। তার রচিত গ্ৰন্থগুলোর মধ্যে History of Islamic Philosophy এবং Methodology of Religious Belief অন্যতম।

এছাড়াও কায়রো থাকাকালীন তিনি ‘চীনে ইসলাম’ সম্পর্কে আরবি ভাষায় একটি গ্ৰন্থ রচনা করেছিলেন। চীনে ফিরে এসে তিনি একটি আরবি-চীনা অভিধান সম্পাদনা করেন। ১৯৭৮ সালে এই মহান জ্ঞানতাপস পরপারে পাড়ি জমান। আল্লাহ তায়ালা তাকে উত্তম বিনিময় প্রদান করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ