শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশ ৭৬তম, ভারত ১০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব ক্ষুধা সূচক-২০২১ এর ক্রমতালিকায় এক ধাপ পেছালেও সার্বিক সূচকে উন্নতি করেছে বাংলাদেশ। অন্যদিকে সাত ধাপ পিছিয়েছে ভারত।

বৃহস্পতিবার প্রকাশিত এ বছরের বিশ্ব ক্ষুধা সূচকের (জিএইচআই) তালিকায় ১১৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৬তম। আগের বছর ১০৭টি দেশের মধ্যে ৭৫তম ছিল।

গত বছর ২০ দশমিক ৪০ শূন্য স্কোর নিয়ে বাংলাদেশ ছিল ‘মারাত্মক (সিরিয়াস)’ ক্যাটাগরিতে। এ বছর ১৯ দশমিক ১০ স্কোর নিয়ে রয়েছে ‘মধ্যম (মডারেট)’ ক্যাটাগরিতে।

এ তালিকায় বড় অবনমন হয়েছে আঞ্চলিক পরাশক্তি ভারতের। দেশটির অবস্থান ১০১তম তথা ‘মারাত্মক’ ক্যাটাগরিতে। আগের বছর দেশটি ছিল এই তালিকার ৯৪ নম্বরে।

ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে পাকিস্তান ও নেপালের মতো দেশও। ভারতের আরেক প্রতিবেশী চীন রয়েছে তালিকার একেবারে শীর্ষে।

ক্ষুধা সূচকে মিয়ানমার রয়েছে ৭১তম অবস্থানে। নেপাল ও বাংলাদেশ যৌথভাবে রয়েছে ৭৬ নম্বর স্থানে। পাকিস্তান হয়েছে ৯২তম।

প্রতি বছর আয়ারল্যান্ডের স্বেচ্ছাসেবী সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ এবং জার্মান সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফ’ যৌথভাবে বিশ্বের দেশগুলোর মধ্যে ক্ষুধার পরিমাণ নির্ধারণ করে।

এ ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করে সংশ্লিষ্ট দেশের সমসাময়িক অর্থনৈতিক অবস্থান, শিশু স্বাস্থ্য এবং সম্পদ বণ্টনের ক্ষেত্রে অসাম্যের মতো বিষয়গুলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ