শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী ইতালির নেপলসে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৭১ চারদিনের সফরে ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম ‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’

কুমিল্লার ঘটনায় শান্ত থাকার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। কুমিল্লার ঘটনায় শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ইসলামিক স্কলার, নারায়ণগঞ্জের ভূমিপল্লী জামে মসজিদের খতিব, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ।

আজ শুক্রবার পবিত্র কাবা শরিফ সফরে থাকাকালীন ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান।

তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, অনুগ্রহ করে সবাই শান্ত থাকুন। সংখ্যালঘুদের ওপর কেউ আক্রমণ করতে চাইলে তাদের থামিয়ে দিন। কুচক্রীদের আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দিন। ইসলাম অন্য ধর্মের উপাসনালয়ে হামলা কিংবা একজনের দায় অন্য জনের উপর চাপানোর অনুমতি দেয়নি। বরং এটি নিষিদ্ধ।

যারা এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে সংক্ষুব্ধ করে, সে যে কোনো ধর্মের অনুসারী হোক কিংবা চরমপন্থী নাস্তিক হোক-তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ