সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

কুরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ উলামাবৃন্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের হিন্দুধর্মাবলম্বীদের পুজামন্ডপে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাক্ষণবাড়িয়ার' শীর্ষ উলামায়ে কেরাম।

বৃহস্পতিবার মুফতী মোহাম্মদ এনামুল হাসান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ব্রাক্ষণবাড়িয়া'র শীর্ষ আলেম জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া'র প্রিন্সিপাল আল্লামা মুফতী মুবারকুল্লাহ ও শায়খুল হাদীস আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে বহুকাল ধরেই সকল ধর্মের মানুষের বসবাস। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সুখে দুঃখে পাশে থাকে।

কিন্তু সম্প্রতিকালে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে। কুমিল্লায় পুজামন্ডপে পবিত্র কুরআন অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত সেই চক্রান্ত বাস্তবায়নেরই অংশ কিনা তা সরকারকে খুজে বের করা প্রয়োজন।

বিবৃতিতে শীর্ষ আলেমগণ বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় শুধু বাংলাদেশে ই নয় বরং বিশ্বের কোটি কোটি কুরআন প্রেমিক মুসলমান ক্ষুদ্ধ। কারণ, মুসলমানরা কুরআনকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কোন ব্যক্তি বা গোষ্ঠী কুরআন অবমাননা করলে বিক্ষুদ্ধ মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। আমরা ও এই জঘন্যতম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কুরআন অবমাননাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করছি।

উলামায়ে কেরামগণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ