শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছুবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সকল সম্প্রদায়ের মিলিত প্রচেষ্টায় দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছুবে।

তিনি বলেন, কেউ কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বেদীমূলে আঘাত করতে চায়। দেশ ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে তাদের প্রতিহত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীতে শুভেচ্ছা জানাতে এসে তিনি একথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সনাতন সংঘের সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ পূরোহিত, পূজারী, অভ্যাগত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় ধর্মকে মুখ্য করা হয়েছিল। কিন্তু আবহমান বাংলার সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে মানুষ হিসেবেই বড় পরিচয়। সেকারণে পাকিস্তান সৃষ্টির পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন ধর্মের ভিত্তিতে রচিত পাকিস্তানি রাষ্ট্র ব্যবস্থায় আমাদের মুক্তিলাভ সম্ভব নয়। জাতির পিতা অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।

ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্তে অর্জিত লাল-সবুজ পতাকার স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কোনো স্থান নেই। অসাম্প্রদায়িকতার বেদীমূলে যারা আঘাত হানতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশ্বাস করে ‘ধর্ম যার যার, উৎসব সবার’। বাংলাদেশ আজ সারাবিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির।

কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মের মানুষ বাংলাদেশে একটি ফুলের বাগানের মতো রয়েছে। এই ধারা অব্যাহত থাকুক, দুর্গাদেবীর কাছে সেই প্রার্থনা আমাদের।’

সূত্র : বাসস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ