শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

কেন্দ্রীয় পরীক্ষা উপলক্ষে সিলেবাস সংক্ষিপ্ত করলো কুরআন শিক্ষা বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালীন দীর্ঘ ছুটি বিবেচনা করে আসন্ন কেন্দ্রীয় পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড।

বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়- এ সিলেবাসটি কেবল ১৪৪৩ হিজরীর শাবানে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।

সিলেবাস পর্যালোচনা করে দেখা যায়, হিদায়াতুন্নাহু ও মিজানের মতো মৌলিক কিতাবগুলোতে পূর্ণ কিতাব বহাল রাখা হয়েছে।

এ বিষয়ে বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক শায়খুল হাদিস মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, আমাদের সিলেবাস কমিটি ব্যাপক আলোচনা পর্যালোচনার মাধ্যমে এ পরিবর্তনগুলো এনেছেন। যে কিতাবগুলোর উপর ছাত্রদের জীবনের ভিত্তি নির্মিত, সেগুলোতে বড় ধরণের কোন পরিবর্তন আনা হয়নি। তাছাড়া এটি আমরা দিয়েছি পরীক্ষার মিকদার জানাবার জন্য। এতটুকুতে দরস সীমাবদ্ধ করে ফেলার জন্য নয়। সেজন্য মিকদারের চিঠিতেই পূর্ব সিলেবাস সম্পন্নের প্রচেষ্টা অব্যাহত রাখার জোর তাগিদ দেয়া হয়।

ইতোমধ্যেই বোর্ডের আওতাভুক্ত মাদরাসাগুলোতে তা পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস (পুরুষ)

No description available.

No description available.

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত সিলেবাস (মহিলা)

No description available.

No description available.

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ