শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

মাওলানা মামুনুল হকের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খুলনার আদালতে মাওলানা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর ক‌রে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আশিকুর রহমানের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলায় মাওলানা মামুনুল হককে খুলনার আদালতে হাজির করা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইন মামলায় রোববার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবী লস্কর শাহ আলম আদালতে জা‌মিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন নামঞ্জুর করে কা‌রাগারে পাঠানোর আদেশ দেন। নির্ধা‌রিত দিনে সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, সকাল ১১টার দিকে মাওলানা মামুনুল হককে আদালতে উপ‌স্থিত করা হয়। বিচারকাজ শুরু হয়েছে। আজ সাক্ষ্য গ্রহণের নির্ধারিত ‌দিন ছিল। সাক্ষী উপ‌স্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপ‌স্থিত হওয়ার জন্য নির্দেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ