শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই বছরেরও বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করা জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির (জাপা) নতুন মহাসচিব করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির নেতারা। যে কোন সময় ঘোষণা আসতে পারে বলেও জাপার দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দলটির নেতাকর্মীরা দুঃসময়ে জাতীয় পার্টির পাশে থাকা ত্যাগী, পরীক্ষিত, বিশ্বস্ত এবং কর্মীবান্ধব- এমন একজনকে মহাসচিব পদে দেখতে চান। পার্টির বর্তমান চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরও এমনটাই চান বলে জানা গেছে।

এদিকে জাপার চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মহাসচিব পদটি দলে একটি প্রশাসনিক পদ। দলের গঠনতন্ত্রের ২০/১(১)ক ধারা মোতাবেক চেয়ারম্যান যে কাউকে মহাসচিব পদে নিযুক্ত করার ক্ষমতা রাখেন। এখন যেটা করলে দলের লাভ হবে, সেটাই তিনি করবেন।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার মৃত্যুবরণ করেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা যান তিনি। জিয়াউদ্দিন আহমেদ বাবলুর আকস্মিক মৃত্যুতে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে শোকাবহ পরিবেশ বিরাজ করলেও দলটির আগামী দিনের মহাসচিব কে হচ্ছেন- এ আলোচনাও চলছে ভেতরে ভেতরে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক উপ-ধারার প্রদত্ত ক্ষমতাবলে একমাত্র চেয়ারম্যানই একচ্ছত্র ক্ষমতাবলে নিয়োগ দেবেন মহাসচিব।

এর আগে এবিএম রহুল আমিন হাওলাদার বিভিন্ন মেয়াদে প্রায় ১৯ বছর জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা আগে একবার মহাসচিব ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাকে সরিয়ে জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে মহাসচিব করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ