শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

‘প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট, সিলেট>

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) বলেন, সেবা সহজকরণ ডিজিটাল সেবার মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায়।

বুধবার (৬ অক্টোবর) মাইগভ র‍্যাপিড ডিজিটাইজেশন পদ্ধতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিজিটাইজড সেবাসমূহের সার্ভিস ভ্যালিডেশন এণ্ড ইন্টিগ্রেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীদের কল্যাণে দ্রুততম সময়ে সরকারি সকল সেবা প্রদান নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সেবা যত ডিজিটাল হবে দেশের মানুষ তত উপকার পাবে। জনগণকে যথাযথ সেবা প্রদান করলে বঙ্গবন্ধু ও ৩০ লাখ শহীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হবে।

একসেস টু ইনফরমেশন (এটুআই) এর সহযোগিতায় প্রবাসী কল্যাণ ভবনের ‘বিজয় ৭১’ হলরুমে মন্ত্রণালয় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন, মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এতে আরো উপস্থিত ছিলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মুহা. শহীদুল আলম এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মুহা. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্লা, মুহা. আব্দুল মান্নান, বেগম মাকসুরা নূর এনডিসি, যুগ্মসচিব নাসরীন জাহান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহা. জাহিদুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ