শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

সিইটিপি ছাড়া শিল্প কারখানা স্থাপন নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার ছাড়া শিল্প কারখানা স্থাপন না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। এছাড়া শুক্রবারই কর্ণফুলী টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ খুলে দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সকালে আগারগাঁওয়ের এনইসি ভবনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় ৬ হাজার ৫শ ৫১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৭৪২ কোটি ২৯ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ২৬ কোটি ২২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তায় ২ হাজার ৭৮২ কোটি ৭৬ লাখ টাকা। সভাশেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য দেন। তিনি জানান, আগামী শুক্রবার কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় চ্যানেলের মুখ উম্মোচন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ