বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

লন্ডনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজোয়ানা সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে।

লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পষ্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার দলীয় এই এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। তবে টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন।

তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা। তবে টিউলিপ বলেন, এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন, তিনি তার কাজ করে যাবেন।

এই ঘটনার পর তিনি লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন।

২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের ওপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ