বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে দ্বৈত নীতি পোষণ করছে জাতিসংঘ: উ. কোরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া তাদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক সমালোচনার প্রেক্ষিতে গতকাল রোববার বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাদের সদস্য দেশগুলোর সামরিক কর্মকাণ্ড সম্পর্কে দ্বৈত নীতি পোষণ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই খবর প্রচার করেছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের অনুরোধের পর শুক্রবার নিরাপত্তা পরিষদ এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের পরিচালক জো শোল সু বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার অর্থ হচ্ছে তাদের কর্মকাণ্ড এবং সার্বভৌমত্বের ওপর অনধিকার প্রবেশ এবং মাত্রাতিরিক্ত উসকানি।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে যৌথ সামরিক মহড়া ও সমরাস্ত্র পরীক্ষায় নিরাপত্তা পরিষদের চুপ থাকা এবং উত্তর কোরিয়ার আত্মরক্ষার কাজকর্ম নিয়ে কথা বলাটা তাদের দ্বৈত নীতির প্রকাশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ