শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রায় এক মাসের মাথায় মন্ত্রিসভার বৈঠক বসছে সোমবার (৪ অক্টোবর)।

গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মসূচিতে জানানো হয়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে সবশেষ ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠক হয়। এরপর ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী। শুক্রবার (১ অক্টোবর) রাত ১১টা ১৩ মিনিটে দেশে ফেরেন তিনি।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী, ২০ প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ