বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

২০২০ সালে আত্মহত্যা করেছেন রেকর্ডসংখ্যক তরুণ মার্কিন সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

বৃহস্পতিবার পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে প্রতিরক্ষা বিভাগের সূত্রের বরাতে জানায়, ২০২০ সালে ৫৮০ জন মার্কিন সেনা আত্মহত্যা করেছেন। অপরদিকে ২০১৯ সালে আত্মহত্যা করা মার্কিন সেনার সংখ্যা ৫০৪।

আত্মহত্যাসংক্রান্ত ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, এর মধ্যে ৩৮৪ জন ছিলেন কর্মরত অবস্থায়, ৭৭ জন অতিরিক্ত বাহিনীর এবং বাকি ১১৯ জন জাতীয় সুরক্ষা বাহিনীর সেনা।

মার্কিন গণমাধ্যম জানায়, আত্মহত্যা করা অধিকাংশ সেনা ছিলেন তরুণ ও পুরুষ।

এর আগে ২০১৮ সালে ৫৪৩ মার্কিন সেনা আত্মহত্যা করেছিলেন।

ইউএসএ টুডে জানায়, আলাসকায় সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতারোধে সেনাবাহিনী ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি খরচ করেছে।

প্রতিরক্ষা বিভাগের আত্মহত্যা প্রতিরোধ অফিসের পরিচালক ডা. কারিন অরভিস বলেন, আত্মহত্যা যুক্তরাষ্ট্রে ও সেনাবাহিনীর মধ্যে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এই তথ্যকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ