শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্তৃক ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, এসব শিক্ষার্থীদের চুল কেটে তাদের শাস্তি দেওয়া হয়েছে, যা অবমাননাকর। এই অবমাননাকর শাস্তি সহ্য করতে না পেরে এক জন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চে আজ বৃহস্পতিবার এ রিটের শুনানি হতে পারে।

ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিট করেন। রিটে ১৪ শিক্ষার্থীর এ ধরনের শাস্তি কেন কর্তৃত্ববহির্ভূত হবে না, অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা পুলিশ সুপারকে বিষয়টি তদন্তপূর্বক কেন আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং উক্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ২০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না— এমন নির্দেশনা চাওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ