মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল দক্ষিণ কোরিয়াও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উত্তর-পশ্চিম উপকূলে। স্থানীয় সময় বুধবার দুপুরে ৬ দশমিক ১ মাত্রার এ ভূকম্পন অনুভূত হয়।

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

জানা গেছে, জাপানের নানাও শহর থেকে ২৪১ কিলোমিটার দূরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের প্রভাব দক্ষিণ কোরিয়াতেও অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, শক্তিশালী ভূকম্পন হলেও আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, ‘রিং অব ফায়ার’ খ্যাত জাপানে নিয়মিত শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে। যার কারণে দেশটিতে শক্তপোক্ত ভবন নির্মাণে কঠোর নীতি অনুসরণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ