শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করলো তালেবান বিরোধীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক আশরফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-র নেতৃত্বে আফগানিস্তানে নতুন সরকার গঠনের ঘোষণা করল তালেবান বিরোধীরা। তালেবানের ইসলামি আমিরাতের বিপরীতে আফগানিস্তানকে একটি ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করেছে তারা।

আফগান সংবাদ সংস্থা খামা প্রেস সূত্রে খবর, সুইজারল্যান্ডে আফগান দূতবাস থেকে জারি করা এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, সালেহ্-র নেতৃত্বে ঘোষিত নির্বাসিত সরকারই আফগানিস্তানের একমাত্র ‘বৈধ’ সরকার।

গত ১৫ আগস্ট কাবুল-পতনের পর দেশ ছেড়ে পালিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট গনি। সেই সময় উত্তরের পাঞ্জশির উপত্যকায় গিয়ে নর্দার্ন অ্যালায়্যান্সের সঙ্গে জোট গড়ে তালেবানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করেছিলেন সালেহ্। এ-ও ঘোষণা করেছিলেন যে, জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের অনুপস্থিতিতে তিনিই আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তার পর পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।

এবার সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগানিস্তান বর্তমানে বহিরাগত শক্তির দখলে থাকলেও দেশের বৈধ সরকারকে উপড়ে ফেলতে পারবে না। এই টালমাটাল পরিস্থিতিতে নিয়ম মেনে গনি সরকারের প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্-ই নেতৃত্ব দেবেন। সমস্ত প্রশাসনিক, বিচার-বিভাগীয় এবং আইনি ক্ষমতা এই সরকারের হাতেই থাকবে’। আফগানিস্তানের ইসলামিক প্রজাতন্ত্রের সমস্ত দূতাবাস এবং কনস্যুলেটে কাজকর্ম শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

যদিও সালেহ্ ছাড়া নতুন ঘোষিত সরকারে আর কারা কারা রয়েছেন, বিবৃতিতে তার কোনও উল্লেখ নেই। ঘোষণা করা হয়েছে, উত্তরের পাঞ্জশির উপত্যকায় আহমেদ মাসুদের নেতৃত্বে তালিবান-বিরোধী শক্তিকে সমর্থন করে নতুন সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ