শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

আওয়ার ইসলাম অফিস ঘুরে গেলেন মুফতি দেলোওয়ার হুসাইন হাফি.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ।।
নির্বাহী সম্পাদক>

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অফিস ঘুরে গেলেন আকবর কম্প্লেক্স মাদরাসা মিরপুর ঢাকার মহাপরিচালক ও শাইখুল হাদিস, খ্যাতিমান আলেমে দীন, মুফাসসিরে ‍কুরআন মুফতি দেলোয়ার হুসাইন হাফি.।

আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মুগদা মদিনাবাগ জামিয়াতুস সালাম মাদরাসার উদ্যোগে আয়োজিত মাহফিলে বয়ান করে আওয়ার ইসলামের অফিস দেখতে আসেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন মাদরাসার মুহতামিম ও আসাতাযায়ে কেরাম।

মুফতি দেলোয়ার হুসাইন হাফি. বলেন, দীনের কোনো কাজই ছোট নয়। দীনের কাজ ছোট হলেও আল্লাহর কাছে অনেক বড়। মাদরাসাও যত ছোট হোক না কেনো এটাকে ছোট বলা যাবে না। দীনের সব কাজই বড়। ইমাম মালেক রহ. বলেছেন দীনের কোনো কাজকে কখনো ছোট করে দেখবে না।

No description available.

তিনি আরো বলেন, বিশেষ করে আমাদের মাদারিসে দীনিয়ার সূচনা যেখান থেকে হয়েছে, দারুল উলুম দেওবন্দ, সে মাদরাসাও একজন ছাত্র দিয়ে শুরু হয়েছে। আজ বিশ্বব্যাপী লক্ষ লক্ষ, কোটি কোটি মাদরাসা সেখান থেকে তৈরি হয়েছে। তাই যদি একজন ছাত্রও থাকে সেটাও মাদরাসা। যদি হাজার ছাত্রও থাকে সেটাও মাদরাসা। এক জায়গার একজনের মাদরাসা অন্য জায়গার হাজার মাদরাসার সমান। দীনের কাজে কখনো হিনমন্যতা থাকতে পারবে না। ছোট হলেও সেটা আল্লাহর কাছে বড়।

No description available.

আওয়ার ইসলাম অফিস ঘুরে ফেরার পথে আওয়ার ইসলাম থেকে প্রকাশিত ঈদ সংখ্যা মুফতি দেলোয়ার হুসাইন হাফি. এর হাতে তোলে দেন সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব। শেষে আওয়ার ইসলামের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে দোয়া করেন তিনি।

এছাড়াও মানিকনগর জহিরুদ্দিন আহমাদ ইসলামিয়া মাদরাসায় ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ