মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে বাংলাদেশির কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রে মানবপাচারের দায়ে এক বাংলাদেশিকে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত। মো. মিলন হোসাইন (৪১) নামে ওই ব্যক্তি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে এসব তথ্য জানা গেছে।

আদালতের নথি অনুসারে, ৪৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত মিলন বাংলাদেশের নাগরিক। তিনি আগে মেক্সিকোর তাপাচুলা এলাকায় থাকতেন। সেসময় বাংলাদেশ, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষকে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছে দিয়েছেন মিলন। এর বিনিময়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের অর্থ।

তাপাচুলায় একটি হোটেল চালাতেন মিলন হোসাইন। সেখানেই রাখা হতো যুক্তরাষ্ট্র প্রবেশের অপেক্ষায় থাকা মানুষজনকে। এসব অভিবাসনপ্রত্যাশীকে প্লেনের টিকিটসহ অন্যান্য সহযোগিতা দিয়ে মেক্সিকোর যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী শহর মন্টেরিতে পাঠাতেন মিলন। সেখান থেকে তাদের অবৈধভাবে যুক্তরাষ্ট্র প্রবেশে সাহায্য করতেন মিলনের সহযোগী মোক্তার হোসাইন।

মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র বলেন, মানবপাচারের এ ষড়যন্ত্র বৈশ্বিক মাত্রায় পরিচালিত হতো এবং এটি বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীদের জীবন বিপন্ন করে তুলেছিল।

তিনি বলেন, মিলনের মতো মানবপাচারকারীদের বিচারের আওতায় আনতে এবং সারা বিশ্ব থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার অপরাধী নেটওয়ার্কগুলো বিচ্ছিন্ন করতে মার্কিন বিচার বিভাগ দেশ-বিদেশে আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ