শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি

বেফাকের উদ্যোগে ৩০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদরাসার তালিম ও তরবিয়তের মান উন্নয়নের লক্ষ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার তত্বাবধানে ৩০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।

ঢাকার যাত্রাবাড়ীর উত্তর কাজিরগাঁওয়ে অবস্থিত শামসুল উলূম মাদরাসায় (বেফাক অফিস সংলগ্ন) প্রশিক্ষণ কোর্সটি হবে। আগামী ৫ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

প্রশিক্ষণ কোর্সের খরচ: ভর্তি ও খাবার বাবত ৪৫০০ টাকা জমা দিতে হবে।

প্রশিক্ষণের বৈশিষ্ট্য: এক. শিশু মনোবিজ্ঞানের আলোকে আরবি, বাংলা, ইংরেজি ও গণিতে ব্লাকবোর্ডের মাধ্যমে পাঠদান পদ্ধতি।
দুই. ক্লাসের পড়া ক্লাসেই শিক্ষাদান।
তিন. মৌলিক ফরজিয়াত শিক্ষার প্রতি গুরুত্বারোপ।
চার. তিলাওয়াতের মশক ও সুন্দর লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
পাঁচ. শিশুদের বেত্রাঘাত ব্যতিত মাতৃস্নেহে পাঠদান।

No description available.

বি.দ্র. প্রশিক্ষণার্থীদের ৪ অক্টোবর (সোমবার) রাতে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। বিছানা নিয়ে আসতে হবে। প্রশিক্ষণ শেষে বেফাকের পক্ষ থেকে সনদ প্রদান করা হবে।

যোগাযোগ: বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্রশিক্ষণ শাখার মাওলানা হারুনুর রশীদ, ০১৭১৭১৬৬৫৪৬। শামসুল উলূম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আসাদুজ্জামান, ০১৮৪৩১৯৮৯২৩।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ