মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ফ্রান্সে বন্ধ করে দেওয়া হচ্ছে ৬ টি মসজিদ ও বেশকিছু ইসলামী সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ছয় মসজিদ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। একই সঙ্গে বেশকিছু ইসলামী সংস্থা নিষিদ্ধ করা হয়েছে বলে দেশটির জাতীয় দৈনিক লা ফিগেরোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইসলামের নামে ‘উগ্রবাদ’ ছড়ানোর অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন লা ফিগেরোকে জানান, ২০২০ সালের নভেম্বর থেকে দেশটির কোন এলাকা থেকে ইসলামের নামে ‘উগ্রবা’দ  ছড়ানো হচ্ছে তা জানতে ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলো ব্যাপক অনুসন্ধান শুরু করেছে। গোয়েন্দা সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

লা ফিগেরোকে তিনি আরও বলেন, ফ্রান্স সরকার রাজনৈতিক ইসলামের বিরুদ্ধে এতো বড় পদক্ষেপ নেয়নি। চার বছরে ১০টি সংস্থা বিলুপ্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদের’ বিরুদ্ধে জাতীয় লড়াই ঘোষণার এক বছর পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ