বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

কাফন-দাফন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ ও আল-মারকাজুল ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) ও আল-মারকাজুল ইসলামী- (এএমআই) এর যৌথ উদ্যোগে দেশব্যাপী শুরু হচ্ছে কাফন-দাফন প্রশিক্ষণ কর্মশালা। আগামী মাস থেকে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে।

আল-মারকাজুল ইসলামী-(এএমআই) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি হামজা ইসলাম আওয়ার ইসলামকে জানান, স্বেচ্ছা-সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান মারকাজুল ইসলামি প্রতিষ্ঠালগ্ন থেকে জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। চলমান মহামারীতে (এএমআই) ঢাকা সিটিতে প্রায় ৬৫০০ মৃতদেহ কাফন ও দাফন করেছে।

তিনি আরো বলেন, করোনায় (কোভিড-১৯) মহামারিতে বিগত দুই বছর যাবত বহুলোক মারা গেছে। করোনায় (কোভিড-১৯) এ মৃত ব্যক্তিদের কাফন-দাফন একটি জটিল সমস্যা। এ সমস্যা সহজতর পন্থায় সমাধানের লক্ষ্যে স্বাস্থ্যসুরক্ষা, জন-সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আল-মারকাজুল ইসলামী-(এএমআই) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (UNDP) এর সহযোগিতায় ২০২০ সালে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও কক্সবাজারসহ দেশের ১০টি জেলায় করোনায় (কোভিড-১৯) মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়। এ এলাকাসমূহে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের কাফন-দাফনের উদ্যেশ্যে ১০ সদস্যের একটি করে টিমও গঠন করা হয়।

গতবছরের ন্যায় এবারও ইউএনডিপি এর সহয়োগিতায় করোনায় (কোভিড-১৯) মৃতব্যক্তিদের কাফন-দাফন পদ্ধতি নিয়ে রংপুর সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন, চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও কক্সবাজারে উক্ত কর্মসূচী পরিচালিত হবে ইনশাআল্লাহ।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য আল মারকাুল ইসলামী -(এএমআই) এর অফিসিয়াল ফেসবুক পেইজে চোখ রাখতে হবে বলে জানান তিনি। পরবর্তিতে কিভাবে নিবন্ধন করা হবে সে বিষয়ে জানানো হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ