বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মদীনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের  মদীনা মুনাওয়ারায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৫ জন।

সবক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, ‘ মদীনা মুনাওয়ারার আলি ইবনে আবি তালিব সড়কে একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে করে এই দুর্ঘটনা ঘটে।

খবর পাওয়ার সাথে সাথেই সহায়তাকারী টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা জানিয়েছেন, আহতদের দ্রুতই নিকটবর্তী হাসপাতালের ইমারজেন্সি বিভাগে ভর্তি করানো হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মদীনা মুনাওয়ারার ট্রাফিক পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।

রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১২: ৩৯ মিনিটে  আলি ইবনে আবি তালিব সড়কে এই ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ট্রাফিক নীতি লঙ্ঘন করায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো একটি গাড়িকেকে পিষে দেয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ