বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান ৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী

জাতিসংঘে ভাষণ দিতে পারেননি আফগান দূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে পারেননি তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার দিনের শেষ ভাগে তার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল।

জাতিসংঘ মুখপাত্রের বরাত দিয়ে এএফপি জানায়, এক বক্তব্যে তালেবানের বিরোধিতা করার কারণে গুলাম ইসাকজাইয়ের নাম রবিবার দিবাগত মধ্যরাতের পর বক্তাদের নামের তালিকা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ইসাকজাই আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের প্রতিনিধিত্ব করেন। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের মুখপাত্র মনিকা গ্রালি এএফপি’কে বলেন, ‘দেশটি সাধারণ পরিষদের অধিবেশনের সাধারণ আলোচনা থেকে তাদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিয়েছে।’

তালেবান ইতিমধ্যেই তাদের দোহা-ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করেছে। তবে তার নিয়োগ এখনো অনুমোদন দেয়নি জাতিসংঘ।

জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়। আর আলোচনা করে সিদ্ধান্ত নিতে কমিটির কিছুটা সময় লাগবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ