বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কানাডার টরন্টো শহরের বিখ্যাত গির্জা এখন মসজিদ, উদ্বোধন আগামী রমজানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টো শহরের একটি বিখ্যাত গির্জা ক্রয় করে মসজিদ করেছে উইঘুর তুর্কি মুসলিমরা। ১৮৭৩ সালে নির্মিত ট্রয় নগরীর গির্জাকে ক্রয় করে তা তুর্কি উইঘুর ইসলামিক কালচারাল সেন্টার করা হয়।

আনাদোলু এজেন্সিকে কানাডার উইঘুর তুর্ক অ্যাসোসিয়েশনের মহাসচিব ইতিবার আরতিশ বলেন, ঐতিহাসিক গির্জাটি ক্রয় করে মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।

তিনি আরো বলেন, ‘টরন্টো শহরে বসবাসরত তুর্কি উইঘুররা দীর্ঘদিন যাবৎ একটি সামাজিক প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলেন। এবার তাদের আশা পূরণ হয়েছে। আগামী রমজান মাসে এ মসজিদটি উদ্বোধন করা হবে। ’

১৯৪৯ সাল থেকে চীন পশ্চিম তুর্কমেনিস্তান অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে। দীর্ঘকাল ধরে এখানে সংখ্যালঘু তুর্কি উইঘুর মুসলিমরা বসবাস করছে। সরকারি জরিপ মতে, এখানে ৩০ মিলিয়ন মুসলিম বসবাস করে। এদের মধ্যে ২৩ মিলিয়ন উইঘুর রয়েছে। অবশ্য বেসরকারি পরিসংখ্যান মতে এ অঞ্চলে ১০০ মিলিয়নের বেশি মুসলিম বসবাস করে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ