বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এবার ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর ডিম হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এবার ডিম হামলার শিকার হয়েছেন। গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওনে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স’র।

জানা গেছে, প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন। তবে ছুঁড়ে মারা ডিমটি ম্যাক্রোঁনের কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি।

ডিম নিক্ষেপের পর পরই ম্যাক্রোঁন বলেন, যদি আমাকে তার কিছু বলার থাকে, তাহলে তাকে আসতে দিন। পরে কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলেও এসময় জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

এর আগে, ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীর ছোঁড়া ডিম ম্যাক্রোঁনের মাথায় ফেটে যায়।

এরপর গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁনের গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ