বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইউসুফ আ. এর মাজারের কাছে অবৈধভাবে বস্তি স্থাপনের চেষ্টা ইসরায়েলের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম পশ্চিম তীরের শহর নাবলুসে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সীমান্তরক্ষী বাহিনীর দুইজন সৈন্য আহত হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড দখলকারী ইসরায়েলি সেনাবাহিনীর এক ঘোষণায় এ কথা জানা যায়। ঘটনাটি ঘটেছে সোমবার হযরত ইউসুফ আ. এর মাজারের কাছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সেনারা অবৈধভাবে বস্তি স্থাপন করতে গেলে সশস্ত্র ফিলিস্তিনিরা গোলাবারুদ, পাথর ও উন্নত বিস্ফোরক যন্ত্র দিয়ে বাসের একটি কনভয়কে লক্ষ্য করে হামলা করে। কাফেলাটি হযরত ইউসুফ আ. এর মাজারের দিকে যাচ্ছিল। বাসগুলোতে প্রায় ৫০০ ইহুদি ছিল।

ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র মা’য়া সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইহুদি বসতি স্থাপনকারী ২০ টিরও বেশি বাস ইউসুফের মাজারের প্রাঙ্গণে প্রবেশ করেছিল, যা ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর নজরদারিতে ছিল।

সূত্র নিশ্চিত করেছে, ইউসুফ আ. এর সমাধির আশেপাশে বেশ কয়েকটি স্থানে ফিলিস্তিনি যুবক ইসরায়েলি বাহিনীর মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়েছে। রাবার টায়ার পুড়িয়ে দেওয়া হয় এবং ইসরায়েলি সৈন্যদের পাথর ছোড়া হয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ