শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

মঙ্গলবার থেকে বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রবাসী কর্মীদের দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার সুবিধা দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে বিমানবন্দরে র‌্যাপিড আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বলা হয়, বিদেশযাত্রার ৬ ঘণ্টা আগে প্রবাসী কর্মী ও যাত্রীরা করোনা পরীক্ষা করাতে পারবেন। করোনা নেগেটিভ ব্যক্তিরা কর্মস্থলের উদ্দেশে রওনা দিতে পারবেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করানোর শর্ত আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। কিন্তু ঢাকার বিমানবন্দরে এ ব্যবস্থা না থাকায় দেশটিতে প্রবাসী কর্মীরা ফিরতে পারছিলেন না। কয়েক দফা পেছানোর পর অবশেষে ল্যাবটি স্থাপন করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, শনিবার ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য নেগেটিভ আসা যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হয়। ৪৬ জনকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে বিদেশযাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে করোনা পরীক্ষা শুরু হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ