মাওলানা যুবায়ের আহমাদ একাধারে লেখক, শিক্ষক, খতিব ও ইসলামী আলোচক। বাংলা ও ইংরেজি ভাষায় লেখেন দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে। কওমি মাদ্রসা ও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেয়া এ আলেম যুগোপযোগী ও বিষযভিত্তিক ওয়াজে পারদর্শী তরুণ আলোচকদের অন্যতম। জনপ্রিয় এ ওয়ায়েজের সঙ্গে দেশের প্রচলিত ওয়াজ মাহফিলের নানা প্রতিকূলতা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি মাহমুদুল হাসানের সঙ্গে। বিশেষ সেই সাক্ষাৎকারটি আওয়ার ইসলাম পাঠকের জন্য তুলে ধরা হলো-
করোনার র্দীঘ বিরতির পর দেশব্যাপী ওয়াজ মাহফলিরে চাহিদা কেমন দেখছেন?
আসলে আমাদের দেশের করোনা আতঙ্কের পাশাপাশি ধর্মীয় অঙনে কেমন যেন ভিন্ন এক আতঙ্ক বিরাজ করছিল। করোনার আতঙ্ক কিছুটা কাটিয়ে উঠলেও সে আতঙ্ক এখনও রয়ে গেছে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণেই এমনটি হচ্ছে। ওয়াজ মাহফিল কতটা স্বাধীনভাবে হবে তা নিয়ে জনমনে অস্পষ্টতা রয়েছে। ফলে অন্যান্য বছরের চেয়ে এবার ওয়াজ আয়োজকদের তৎপরতা এখন পর্যন্ত কিছুটা কম। তবে এ ‘আতঙ্ক’ দ্রুতই কেটে যাবে বলে আশা করি। কারণ প্রোগ্রামের তারিখ চেয়ে ফোনের সংখ্যা ক্রমেই বাড়ছে।
দেশে আগের মতো ওয়াজ-মাহফিলের অবস্থা স্বাভাবিক করতে প্রশাসনের কোনো করণীয় আছে বলে মনে করেন?
অবশ্যই করণীয় আছে বলে মনে করি। ওয়াজ মাহফিল নাগরিকদের ধর্মীয় অধিকার। তাছাড়া দেশের অন্যায়-অপরাধ নিয়ন্ত্রণেও এর ভূমিকা রয়েছে।
কিছু কিছু ক্ষেত্রে বক্তাদের অপরিকল্পিত ও ইখলাসবিহীন ওয়াজের কারণে এর কিছু নেতিবাচক বিষয় আমাদের সামনে আসলেও ওয়াজ মাহফিল মানুষকে অপরাধমুক্ত জীবনের দিকে আহবান করে। কোনো ওয়াজকারীই মানুষকে মাদকের দিকে আহবান করেন না। বরং বর্তমানে অনেক সচেতন বক্তা রয়েছেন, যারা মাদক, দুর্নীতি, যৌতুক ও অন্যের অধিকার নষ্ট করার মতো বিষয়গুলোর বিরুদ্ধে তথ্যপূর্ণ ওয়াজ করেন। নারী অধিকারের পক্ষে কথা বলেন। সমাজের নানা কুসংস্কার নিয়ে কথা বলেন। ইবাদাত তো আছেই, আখলাকের সৌন্দর্য্য, যেমন মানুষের সঙ্গে সুন্দও আচরণ, প্রতিবেশীর অধিকার ইত্যাদি বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা করেন। ওয়াজ শুনে যৌতুকের টাকা ফেরত দেওয়ার অনেক নজির রয়েছে।
সামগ্রিকভাবে আমদের দেশের জন্য ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে। আমাদের সাবেক ধর্মপ্রতিমন্ত্রীর মতো বর্তমান ধর্মপ্রতিমন্ত্রীও খুবই আন্তরিক। ওয়াজ মাহফিলের প্রয়োজনীয় দিক বিবেচনায় মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী যদি ওয়াজে কোনো বাধা নেই মর্মে ঘোষণ