শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেনে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২৬ সেপ্টেম্বর)  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতি ও দুইজনের খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

গত ২৪ সেপ্টম্বর রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় রুবেল মিয়া নামে আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

রুবেল পুলিশকে জানান, তারা গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে ট্রেনের ছাদে উঠেন। দুর্বৃত্তরা তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। না দিলে তারা ৩ জনকে ছুরি দিয়ে আঘাত করে। রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় হামলার ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আগেই আউটার সিগনালে দুর্বৃত্তরা চলন্ত ট্রেন থেকে নেমে যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ